ফেনীর ঐতিহ্যবাহী হজ্জ ও ওমরাহ পালনকারী প্রতিষ্ঠান আল হাতিম হজ্জ কাফেলার উদ্যোগে ওমরাহ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ফেনী শহরের একটি অভিজাত কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল হাতিম হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাছুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে ওমরাহ পালনের পদ্ধতি ও ফজিলত নিয়ে আলোচনা করেন বসুরহাট ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামজা এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ড. এনামুল হক, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী এবং আল হাতিম শরীয়া বোর্ডের কো-অর্ডিনেটর মাওলানা মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা ইয়াছিন মাহমুদ। এছাড়া কাবা ও মদিনা শরিফের স্মৃতিবিজড়িত নাশিদ ও ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত ওমরাহ যাত্রীদের মুগ্ধ করেন শিল্পী আবদুল্লাহ আল নোমান।এ সময় আরও উপস্থিত ছিলেন জয়নাল হাজারী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম পলাশ, মাওলানা এম. হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, মিসবাহ উদ্দিন ফারুক, জাকির হোসেন, সাপ্তাহিক ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক ও কবি মুস্তাফা মুহিত, সাংবাদিক এম. এ. রাহাত চৌধুরী, রাকিব সৌরভসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা ওমরাহ পালনের পদ্ধতি, উদ্দেশ্য, ফজিলত ও তাৎপর্য তুলে ধরে ওমরাহ যাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন। আল হাতিম হজ্জ কাফেলা সূত্রে জানা যায়, আগামী ১৬ সেপ্টেম্বর সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৬৯ জন ওমরাহ যাত্রী সৌদি আরবের উদ্দেশে ফেনী ত্যাগ করবেন। এ গ্রুপের শরীয়া কনসালটেন্ট হিসেবে থাকবেন অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া এবং সার্বক্ষণিক মুয়াল্লিম হিসেবে দায়িত্ব পালন করবেন এস. এম. মাছুম বিল্লাহ।
কর্মশালা শেষে ওমরাহ যাত্রীদের মধ্যে ভিসা, টিকিট ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। পরে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।