1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। এর অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায়ও শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা ও ঢাকাকে যুক্ত করে জাতীয় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় জনসম্পৃক্ততা বাড়িয়ে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কেন্দ্রীয় উদ্বোধনের পরপরই ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কারে গুরুত্ব দেওয়া হয়।
অভিযান শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “তিন মাসব্যাপী এ কর্মসূচিকে সফল করতে গার্লস গাইড, রোভার স্কাউট, বিএনসিসি, বিভিন্ন রাজনৈতিক দল, সুধীসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্পৃক্ত করা হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”
অভিযান চলাকালে মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আতিকুর রহমান খান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সম্পাদক কাজী রুকনুজ্জামান বকুল এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ শতাধিক মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম শুধু উদ্বোধনী দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী তিন মাস ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.