1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত

সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

‎বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরধা হাই স্কুলের সাবেক শিক্ষক বিশ্বপতি চ্যাটার্জির দ্বিতীয় পুত্র এবং বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সমকাল পত্রিকার সাবেক বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎
‎পরিচিত এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জ ও বরিশালের সাংবাদিক সমাজ, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তবে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
‎
‎কী কারণে পুলক চ্যাটার্জির মৃত্যু হলো? এটি কি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে?—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে।‎
‎ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থলের আলামত, পারিপার্শ্বিক পরিস্থিতি, তার মৃত্যুর আগে ও পরের ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি উঠেছে।
‎
‎একজন অভিজ্ঞ সাংবাদিকের এমন আকস্মিক মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো সাংবাদিক সমাজের জন্যই বেদনাদায়ক। তাই পুলক চ্যাটার্জির মৃত্যুর ঘটনাটি কোনোভাবেই যেন অমীমাংসিত না থাকে—সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও স্থানীয়রা।
‎
‎আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান ‎সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা কী, তা দ্রুত তদন্ত করে নিশ্চিত করা হোক যদি এটি আত্মহত্যা হয়ে থাকে, তার পেছনের কারণও খুঁজে বের করা প্রয়োজন।
‎‎ আর যদি অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্তের মাধ্যমে তা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক ‎মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.