1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত

গোয়াইনঘাটে ইএসডিওর প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

কর্মশালায় গোয়াইনঘাট উপজেলায় ইএসডিওর চলমান বিভিন্ন কার্যক্রম, দুর্যোগ মোকাবিলায় সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় জানানো হয়, বর্তমানে গোয়াইনঘাট উপজেলায় সংস্থাটির প্রায় ১২৮টি কার্যক্রম চলমান রয়েছে।

ইএসডিওর পক্ষে বক্তব্য দেন মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন। তিনি জানান, গোয়াইনঘাট উপজেলার দুটি ইউনিয়নকে কেন্দ্র করে সংস্থাটি বিশেষভাবে কার্যক্রম পরিচালনা করছে। ইউনিয়ন দুটি হলো—১ নম্বর রুস্তমপুর ইউনিয়ন ও ৪ নম্বর লেংগুরা ইউনিয়ন। এছাড়া দেশের ১৬টি জেলায় ইএসডিও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও ইএসডিওর বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রায় ৫৬০ জন কৃষককে (ফার্মার) নিয়ে কাজ করছে সংস্থাটি।

কর্মশালায় বন্যা ও আকস্মিক বন্যা মোকাবিলায় নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আশ্রয়কেন্দ্র পরিচালনায় সহযোগিতা, বিপদগ্রস্ত মানুষের সহায়তা, বন্যার আগাম সতর্কবার্তা প্রদান এবং মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগসংক্রান্ত তথ্য ও বার্তা পৌঁছে দেওয়া।

এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অভিযোগ বাক্স স্থাপন এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও কর্মশালায় জানানো হয়।

কর্মশালায় কেয়ার জার্মানি, রাইমসসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সহযোগিতা এবং চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার এবং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. ইউনুস আলী, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আজিজুর রহমান, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকি, ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার মো. জাহিদুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রীতি রানী সরকার ও মো. মাসুদ রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.