1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরত উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) (ইনচার্জ) সিডিউল মো.রুহুল আমিন পদোন্নতি পেয়েছেন।পদোন্নতির পর তাঁকে সহকারী কর্মব্যবস্থাপক(চলতি দায়িত্ব)হিসেবে পদায়ন করে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিযুক্ত করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের রেলভবনের মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (পার্সোনাল-১)জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

কুড়িগ্রামের সন্তান মো.রুহুল আমিন চাকরিতে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।সৈয়দপুর রেলওয়ে কারখানায় যোগদানের পরও মেধা,দক্ষতা,কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সবার আস্থা অর্জন করেন তিনি।

চাকরিজীবনে তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত সহকর্মীরা।বিশেষ করে সহকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে অভিভাবকের মতো সহযোগিতা করার কারণে তিনি কারখানার কর্মীদের কাছে একজন উদার ও আপনজন হিসেবে পরিচিত। তাঁর পদোন্নতির খবরে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।এ উপলক্ষে সহকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং ফুলেল শুভেচ্ছায় নতুন দায়িত্বে রুহুল আমিনকে অভিনন্দন জানান।

পদোন্নতির অনুভূতি জানতে চাইলে মো.রুহুল আমিন বলেন,পদোন্নতি পেয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেল।আমার ওপর অর্পিত দায়িত্ব সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব।নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করছি।সংশ্লিষ্টরা মনে করছেন,দীর্ঘদিনের অভিজ্ঞতা,দক্ষতা ও কর্মনিষ্ঠার সমন্বয়ে নতুন দায়িত্বেও মো.রুহুল আমিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।তাঁর পদোন্নতিতে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.