1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চিকিৎসা নিলেন ২০০ হৃদরোগী । পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

কুষ্টিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হৃদরোগে আক্রান্ত প্রায় ২০০ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।

গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী আরসিআরসি রোডস্থ সুফিয়া টাওয়ারে পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিসের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডাঃ এস. এ. এম. হাসনাইন নান্না—এমবিবিএস, এমডি-কার্ডিওলজি (এনআইসিভিডি), ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি।

কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে হৃদরোগে আক্রান্ত রোগীরা ক্যাম্পে এসে চিকিৎসাসেবা নেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, “বিনামূল্যে বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসকের পরামর্শ পেয়েছি। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এমন আয়োজন খুবই উপকারী।”

পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিসের চেয়ারম্যান মোঃ বশির আহমেদ বলেন, “সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে যারা আর্থিক কারণে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন না, তাদের পাশে দাঁড়াতেই এই আয়োজন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০০ জন হৃদরোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.