1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কালেরপাড়া ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ডে আবদুল মজিদকে সভাপতি করার প্রস্তাব

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৬নং ওয়ার্ডের কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিত্তিপোতা তিনমাথা মোড়ে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে সক্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়।

কালেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম বলেন, যুবদলকে আরও শক্তিশালী করতে ‘যুব, ঐক্য ও প্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। তিনি প্রতিটি ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় নিত্তিপোতা গ্রামের কৃতি সন্তান আবদুল মজিদকে কালেরপাড়া ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মনোনীত করার প্রস্তাব করা হয়। পরে ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কালেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শিপন মিয়া, সহ-সভাপতি আমান উল্লাহ আমান, দুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান জোয়ার্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাছেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানা উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া যুব নেতা আবদুল মজিদ, জিহাদ, হাসান, সাজু আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.