1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সংবর্ধনায় জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকুকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাব।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অচিরাংশু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, নবগঠিত জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য বিল্টু চাকমা, মহিলা সদস্য চন্দ্রা চাকমা, আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি সমীর কান্তি চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রণেন চাকমাসহ ক্লাবের কর্মকর্তা, সদস্য, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। তাই রাঙামাটির ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, পাহাড়ি জনপদ রাঙামাটিতে অসংখ্য সম্ভাবনাময় তরুণ-তরুণী রয়েছে। যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। এজন্য স্থানীয় পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।সংবর্ধনার জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ইয়ুথ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। রাঙামাটির তরুণদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, রাঙামাটির ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠন, খেলোয়াড় ও সংগঠকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার উদ্যোগ নেওয়া হবে। তরুণদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এ সময় ইয়ুথ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও যুববান্ধব কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্য শাশ্বত চাকমা রিংকুর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান ইয়ুথ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.