1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও ঝুকিপূর্ণভাবে গ্যাস রিফিল: হেঁয়াকোতে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি এলপিজি ফিলিং ও কনভার্সন সেন্টারকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়।জানা যায়, গতকাল বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৫:৩০ ঘটিকা থেকে রাত ৭:৩০ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে এবং ভূজপুর থানা পুলিশ ও দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ সহযোগিতায় হেঁয়াকো বাজারে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।অভিযানকালে বাজারটিতে অবস্থিত ‘রাজা এলপিজি ফিলিং ও কনভার্সন সেন্টার’-এ নানা অনিয়ম পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজার কর্তৃক ঝুঁকিপূর্ণভাবে রান্নার সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরা, যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা না রাখা সহ সেবাগ্রহীতাদের জীবন বিপন্নকারী বিভিন্ন কর্মকাণ্ডের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এমন ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.