1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বাঙ্গালহালিয়াতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল»—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টায় বাঙ্গালহালিয়ার ফুটবলপ্রেমীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। মোট ১৬টি দল অংশ নেওয়া এই প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া বনাম পদুয়া ইলেভেন স্টার।
আয়োজক কমিটির সভাপতি জিকু কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ,বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ কামাল উদ্দিন,বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আখ্যেইমং মারমা,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাসেম,উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া,সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স ও সাউচিং মারমা।
এছাড়াও টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ আবদুল জব্বার, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদ ইসলাম (জুনু) সহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ১৬টি দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ৮টি পর্বের এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি মংঞো মারমা। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মংছাথোয়াই মারমা ও উবাসিং মারমা আবুল।
নির্ধারিত ৭০ মিনিটের টানটান উত্তেজনার খেলায় দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই গোলের মুখ দেখতে পায়নি। অবশেষে ম্যাচটি গড়ায় স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকারে পদুয়া ইলেভেন স্টারকে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় বাঙ্গালহালিয়া কুদুমছড়া পাড়া। দলটির এই জয়ে উৎসবে মেতে ওঠেন খেলোয়াড় ও সমর্থকরা।
মাঠে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়েই এখন বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.