1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপি

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও স্থানীয় বিএনপি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পূর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর একাডেমিক ভবন-৩ এর উদয়ন কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, উপ-উপাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি বলেন, “আজ আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পূর্বেও আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। ফলে এই বিশ্ববিদ্যালয় এর সঙ্গে আমার একটি বিশেষ আত্মিক সম্পর্ক রয়েছে।”

মাননীয় প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা। এ বিষয়েও বর্তমানে অগ্রগতি হয়েছে এবং পরিবেশগত বিষয়ে ইতিবাচক পর্যালোচনা পাওয়া গেছে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন বিভাগের পাঠক্রমে এই অঞ্চলের ঐতিহ্য ও বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। শাহজাদপুর তাঁতশিল্পের জন্য সুপরিচিত উল্লেখ করে তিনি বলেন, এখানে টেক্সটাইল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা গেলে এ অঞ্চলের ঐতিহ্য ও শিল্পের সঙ্গে শিক্ষার একটি কার্যকর সংযোগ তৈরি হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টি বর্তমানে আগের চেয়ে অনেক বেশি গতিশীল হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি শিক্ষার্থীদের ইতিবাচক ও ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা, ক্যাম্পাসে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সামগ্রিক পরিবেশ সুন্দর রাখতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা সম্ভব। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর একটি সুন্দর, সুশৃঙ্খল, প্রাণবন্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.