গাজীপুরের হাতিমারা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেদখলে থাকা ২.৫ শতাংশ জমি প্রশাসনিক সহায়তায় উদ্ধার করেছেন জমির প্রকৃত মালিক মোছা. পান্না ইসলাম।
জানা গেছে, জমিটি প্রায় ১৫ বছর ধরে জনি নামে এক ব্যক্তি ভোগদখল করে আসছিলেন। দীর্ঘদিন পর জমির প্রকৃত মালিক মোছা. পান্না ইসলাম প্রশাসনের সহায়তায় নিজ জমির দখল ফিরে পাওয়ার উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর সাড়ে ১টার দিকে প্রশাসনিক সহায়তায় জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জমির প্রকৃত মালিক মোছা. পান্না ইসলাম তার ২.৫ শতাংশ জমির দখল বুঝে পান।
জমির মালিক পান্না ইসলাম প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিনের বেদখল থেকে নিজের জমি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে দখলে থাকা জমি প্রশাসনিক উদ্যোগে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার ঘটনা এলাকায় স্বস্তি তৈরি করেছে।