1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

চাঁদপুর আল-আমিন একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও উপস্থিত অতিথিরা আনন্দ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং চাঁদপুরের সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সম্মাননা ক্রেস্ট হাতে পেয়ে কৃতী শিক্ষার্থীরাও আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.