1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি জামাই গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ ও মদ তৈরির ৩০০ লিটার ওয়াশসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার দুজন সম্পর্কে শাশুড়ি ও জামাই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার ইশবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইশবপুর গ্রামের মৃত মহন পাহানের ছেলে পুতুল পাহান (৫২) এবং একই গ্রামের মাইকেল হরেন চন্দ্র বর্মণের ছেলে মাইকেল রতন চন্দ্র বর্মণ (৪২)। মাইকেল রতনের স্থায়ী ঠিকানা নওগাঁর বদলগাছী উপজেলার ঢেকড়া গ্রামে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইশবপুর গ্রামে পুতুল পাহানের নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি তল্লাশি করে দুটি নীল রঙের প্লাস্টিক জারিকেন থেকে ১৫ লিটার করে মোট ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির পশ্চিম পাশের আঙিনার মাটির নিচে রাখা তিনটি বড় প্লাস্টিকের বালতি থেকে চোলাইমদ তৈরির উপকরণ ওয়াশ উদ্ধার করা হয়। প্রতিটি বালতিতে প্রায় ১০০ লিটার করে মোট ৩০০ লিটার ওয়াশ ছিল।

অভিযানের সময় মাইকেল রতন চন্দ্র বর্মণের ডান হাতে থাকা অবস্থায়ও মাদকদ্রব্য পাওয়া যায় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.