1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিরলে জন্মাষ্টমী উদযাপনে ৫১ সদস্যের কমিটি গঠন

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

​দিনাজপুরের বিরলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা এবং ৫১ সদস্য বিশিষ্ট এক উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
​গত ২৬ আগস্ট (বুধবার) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সুধী সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
​নবগঠিত কমিটিতে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ সরকার সভাপতি, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক সকিন চন্দ্র রায় সাধারণ সম্পাদক এবং উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আদিবাসী নেতা প্রদীপ সিংহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
​কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি অধিন চন্দ্র সরকার ও পরিমল চন্দ্র রায়; যুগ্ম সাধারণ সম্পাদক রাজা দশরথ চন্দ্র রায় ও হরিশ চন্দ্র রায়; সহ-কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র রায়; সাংগঠনিক সম্পাদক অশোক কুমার চক্রবর্তী এবং সহ-সাংগঠনিক সম্পাদক জ্যোতিষ চন্দ্র রায়।
​বিরল কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুবল চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা।
​এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের উপজেলা আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, সদস্য সচিব মনোজ কুমার, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীন চন্দ্র সরকার এবং মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেন চন্দ্র সরকার।
​বক্তারা বলেন, বিরল উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আসন্ন জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। উৎসব সফল করতে শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা ও পূজার্চনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.