1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের বিরলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হীরা।
​সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দলীয় বিভিন্ন কর্মসূচি সফল করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সুসংগঠিত ও স্মরণীয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
​উক্ত প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির মূল দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ অংশ নেন। পাশাপাশি যুবদল,তাঁতীদল, সেচ্ছাসেবকদল, ছাত্রসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
​সভায় উপস্থিত সকল নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.