1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কুতুববাগ দরবার শরীফে জশনে ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১২ই রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কুতুববাগ দরবার শরীফে জশনে ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ফজরের নামাজের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত ও আশেকানরা ফার্মগেটস্থ কুতুববাগ দরবার শরীফে সমবেত হতে থাকেন। সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই দরবার শরীফ ও আশপাশের এলাকা ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। জোহরের নামাজ পর্যন্ত চলে নানা আয়োজন ও আলোচনা।
কুতুববাগ দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ভক্ত-আশেকানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে কুতুববাগ দরবার শরীফের বর্তমান নেতৃত্বদানকারী শাহ সুফি অলি আলহাজ্ব মাওলানা সৈয়দ জাকির হোসেন নকশবন্দী মুজাদ্দেদী কুতুববাগী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র বিশ্বের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ রহমত। তাঁর আদর্শ ও শিক্ষা বর্তমান সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রধান পথ। রাসুলুল্লাহ (সা.) মানবজাতিকে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবতার যে শিক্ষা দিয়েছেন, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা জরুরি।”
তিনি মহানবী (সা.)-এর সাহাবায়ে কেরাম ও ইসলামের বিভিন্ন মনীষীর জীবন ও আদর্শ নিয়েও আলোচনা করেন। বিশেষভাবে হযরত আবু হুরায়রা (রা.)-এর মহানবী (সা.)-এর সাহাবি হিসেবে অবদান, হযরত সালমান ফারসি (রা.)-এর সত্যের সন্ধানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলাম গ্রহণ এবং সুফি-সাধক হযরত বায়েজিদ বোস্তামী (রহ.)-সহ বিভিন্ন বুযুর্গ ও মনীষীর জীবনাদর্শ তুলে ধরেন।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, মানবতার কল্যাণ, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের মধ্যে।
মহাসমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও ইউনুস গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুস সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক আহমেদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল সালাম,
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুতুববাগ দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন শাহ সুফি অলি আলহাজ্ব মাওলানা সৈয়দ জাকির হোসেন নকশবন্দী মুজাদ্দেদী কুতুববাগী।
মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশের সমাপ্তি ঘটে।a

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.