1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুন (৩২) এবং এক লাখ ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ সোলতান আহমদ (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ আগস্ট রাত ১টা ১০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন ছৈয়দ আহম্মদের বাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি বিশেষ দল। এ সময় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হারুন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
অন্যদিকে, ১৭ আগস্ট বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ সোলতান আহমদকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উলুচামারী দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রাখা একটি বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।গ্রেপ্তার সোলতান আহমদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব রংগীখালী লামাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.