1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নাটোরে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন ও কর্মীদের পেশাগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অদ্য ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার নাটোররের আনন্দভবন রাজবাড়ীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।

সভার উদ্বোধক হিসেবে ছিলেন জনাব মো. মমিনুর রশিদ শাইন, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠন প্রধান জনাব মুহাম্মদ কামরুল ইসলাম- জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মাওলানা মো. রুহুল আমিন, জনাব মো. কাজিম উদ্দিন এবং জনাব মো. সৌরভ ইসলাম শাওন প্রমুখ।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো. নাহিদুল ইসলাম, ভিপি ও প্রধান প্রশিক্ষণ বিভাগ প্রধান কার্যালয়, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।সভায় সভাপতিত্ব করেন জনাব এসএম মনজুর-উল-হাসান, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা-জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।সভায় ব্যবসা সম্প্রসারণের কৌশল, কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বীমা ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভার মাধ্যমে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা আরও বাড়বে এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে বক্তারা আশা করেন।

সভায় প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলপন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.