1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

২০৩০ সালের মধ্যে দেশব্যাপী প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে শেরপুর সদর উপজেলায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিশেষ ফিস্টুলা ক্যাম্পেইন। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

গত শনিবার (১৫ আগস্ট) ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে MODC, সকল স্বাস্থ্য পরিদর্শক (HI), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AH) এবং স্বাস্থ্য সহকারীরা (HA) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন CIPRB-এর জেলা কোঅর্ডিনেটর শারমিনা পারভীন।

ক্যাম্পেইন চলাকালে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য ফিস্টুলা রোগী শনাক্ত করবেন। শনাক্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া রোগী শনাক্তকারী মাঠকর্মীকে প্রতি রোগীর জন্য এক হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ প্রসব, দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতি এবং প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত রেফারেল সেবা নিশ্চিত করার মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে মাঠপর্যায়ে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.