1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

অসহায় বৃদ্ধা সকিনার পাশে দাড়ালো মানবিক ইউএনও মৌসুমি নাসরিন

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

মানিকগঞ্জে পরিত্যক্ত ভাঙা ঘরে থাকা তিন সন্তানের জননী সকিনার পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও দেখে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই দ্রুত সকিনার খোঁজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।গতকাল একজন সাংবাদিকের ফেসবুক থেকে ‘পরিত্যক্ত ঘরে তিন সন্তানের জননী’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে সকিনার জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের চিত্র উঠে আসে।

সোমবার দুপুরে রাস্তা সংকীর্ণ হওয়ায় গাড়ি কিছুটা দূরে রেখে বৃষ্টির মধ্যেই হেঁটে সকিনার বাড়িতে পৌঁছান মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি নাসরিন। এ সময় তিনি সকিনাকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেন।

সকিনা মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা গ্রামের মৃত মাখন মিয়ার স্ত্রী।সকিনার জরাজীর্ণ ঘরটি পরিদর্শন করে পুরোনো টিন পরিবর্তন করে নতুন টিন দিয়ে ঘরটি মেরামত ও ফ্যানের ব্যবস্থা করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূরকে নির্দেশ দেন ইউএনও।

মৌসুমি নাসরিন বলেন, “জেলা প্রশাসক ও মন্ত্রী মহোদয়ের নির্দেশে এখানে এসেছি। আমরা এখন খাদ্য সহায়তা দিয়ে গেলাম। তার সন্তানদের মায়ের প্রতি যত্ন নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে তার ঘর মেরামত করে দেওয়া হবে। পাশাপাশি তার জন্য সরকারি ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, স্থানীয় ইউপি সদস্য রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.