1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

পটিয়া উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক ও বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর জাকের আহম্মেদ, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব আলমগীর আলম, পৌরসভা কৃষকদলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম পিপলু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক গৌতম সেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসেন ও উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা রহমত উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার মৎস্যচাষি ও মৎস্যজীবীরা অংশ নেন। তাঁরা মাছ চাষে উৎপাদন খরচ, পোনা ও খাদ্যের দাম, বাজারজাতকরণসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মৎস্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও সমস্যা সমাধানের দাবি জানান তাঁরা। প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্যচাষিদের সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, পটিয়ায় মৎস্যচাষের সম্ভাবনা রয়েছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষিদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি সংশ্লিষ্ট দপ্তর ও মৎস্যচাষিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।পরে মৎস্য খাতে সাফল্যের জন্য উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.