1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা কাউন্সিলের পূর্বপ্রস্তুতি সভা

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩ দেখেছেন

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা কাউন্সিলকে সামনে রেখে পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) নড়াইলের শেখ রিজেন্সী আবাসিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের নড়াইল জেলার নেতা টিপু শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় উপকমিটির প্রধান জনাব হাবিবুর রহমান রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিক ইকবাল, আশরাফুল রায়হান, লায়ন নূর ইসলাম ও মনিরুল মওলা। এছাড়া গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। পরে আসন্ন জেলা কাউন্সিলের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা কাউন্সিল অধিবেশনের দিন নির্ধারণ করা হয়।কাউন্সিল অধিবেশন সফল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নড়াইলের নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.