1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কুতুবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন সারিয়াকান্দি উপজেলা ৮নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন। তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, সারিয়াকান্দি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি বর্তমান কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন রাজনীতি ও সমাজসেবায় যুক্ত রয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, একটি আধুনিক, উন্নত ও সেবামূলক ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এই ইউনিয়ন বাসীর সেবক হয়ে কাজ করতে চাই। নাগরিকদের জন্য সকল সেবা সহজ, স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক করতে চাই। প্রতিটি ওয়ার্ডে অভিযোগ কেন্দ্র ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে। যে কোনো শালিস বিচার গ্রামেই যেনো সমাধান করা যায় এই ব্যবস্থা করবো। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন করা সহ ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থা করবো। প্রবাসীরা আমাদের দেশের জন্য রেমিট্যান্স যোদ্ধা। আমি প্রবাসীদের জন্য একাডেমিক পুরুষ্কারের ব্যবস্থা করবো এছাড়াও এই ইউনিয়নের বয়স্ক, বিধবা, মাতৃত্ব কালীন ভাতা, জন্ম মৃত্যু সনদ, নাগরিক সনদ সহ যাবতীয় বিষয় নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.