1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পটুয়াখালীতে ‘নারিকেল বাগান প্রকল্পের’ উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ দেখেছেন

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নারিকেল চাষ সম্প্রসারণের লক্ষ্যে পটুয়াখালীতে ‘নারিকেল বাগান প্রকল্প’ নামে একটি উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।
পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত এ প্রকল্পটি প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসনের কর্মকর্তা জনাব সেহাং সরকার কুটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. কামাল হোসেন।
আয়োজকরা জানান, নারিকেল গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রকল্পের মাধ্যমে নারিকেল চাষে উৎসাহ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে স্থানীয়ভাবে নারিকেল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পটুয়াখালীর মতো উপকূলীয় এলাকায়কম নারিকেল বাগান সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে কৃষক ও স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.