1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ময়মনসিংহ সদরে উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র পরিদর্শন

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২ দেখেছেন

ময়মনসিংহ সদর উপজেলার সামগ্রিক অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাস্তবায়নাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান নিয়মিত সরেজমিনে পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার (৬ আগস্ট ) তিনি দিনব্যাপী উপজেলার খাগডহর ইউনিয়নেরকামড়াকামড়ি চলমান বিভিন্ন উন্নয়ন কাজের স্বচ্ছতা যাচাইয়ে এসব উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও খাগডহর ইউনিয়ন পরিষদের প্রশাসক মনিরুল হক ফারুক রেজা।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান সরাসরি পর্যবেক্ষণ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো খুঁটিয়ে দেখেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদলের বিভিন্ন পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী অফিসার এসময় খাগডহর ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রিডিং এবং রাইটিং স্কিল যাচাই ছাড়াও মির্জাপুর ব্লকের কৃষক কার্ডের জন্য সংগৃহীত তথ্য যাচাই করেন এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পাকা রাস্তা মেরামতসহ চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা নিতে আসা নাগরিকদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন ও সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

গুণগত মানে আপসহীন প্রশাসন: পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং কাজের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না।

তিনি বলেন, “জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে হবে যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুফল পায়।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তবর্গরা উপস্থিত ছিলেন। ইউএনও-র এই ঝটিকা পরিদর্শন ও সরাসরি তদারকিকে সাধুবাদ জানিয়েছেন খাগডহর ইউনিয়ববাসী। তাদের মতে, প্রশাসনের এমন নজরদারি থাকলে উন্নয়ন কাজে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.