দিনাজপুরের বিরল পৌর বিএনপির সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ও পৌর শহরের ধজিরপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা/ব্যবসায়ী ওয়াহেদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বিরল বাজার মসজিদ সংলগ্ন কসমেটিক্স ব্যবসার সাথে জড়িত ছিলেন।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আজই মঙ্গলবার বাদ যোহর দুপুর ২টা ১০ মিনিটে বিরল দারুস সুন্নাত আলিম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে শ্রদ্ধার সাথে দাফন করা হয়।
মরহুম ওয়াহেদুর রহমানের মৃত্যুতে এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।