1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সবুজ ভবিষ্যতের পথে ঠাকুরগাঁও

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বেগুনবাড়ী ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপি এবং ৪নং বেগুনবাড়ী ইউনিয়নের যৌথ উদ্যোগে পঞ্চপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ফজল মাস্টারের বাড়ি পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে গাছ লাগানোর পাশাপাশি সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপির ম্যানেজার পিকিং চাম্বুগং জানান, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলতি বছর দেশব্যাপী ১৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় ৪৭ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং বৃক্ষরোপণের সংস্কৃতি আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল হোসেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.