1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সম্পাদক পরিষদের সদস্য হলেন পূর্বদেশ_সম্পাদক মুজিবুর রহমান সিআইপি

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২ দেখেছেন

দেশের সম্পাদকদের পত্রিকা জাতীয় প্ল্যাটফরম ‘সম্পাদক পরিষদ’ এর সহযোগী সদস্য পদ লাভ করেছেন চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ এর সম্পাদক মুজিবুর রহমান। গত ২৯ জুলাই সংগঠনের সভাপতি নুরুল কবির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষা, পেশাগত সাংবাদিকতার উন্নয়ন এবং সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকরা এই পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।

জনাব মুজিবুর রহমান ২০১২ সালের ১২ ডিসেম্বর পত্রিকাটির প্রতিষ্ঠাকালীন ‘ব্যবস্থাপনা সম্পাদক’ হিসেবে দায়িত্ব নেন। ২০১৭ সালের ১ জুন তিনি পদোন্নতি পেয়ে ‘সম্পাদক’ পদের দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠার পর থেকে পূর্বদেশ নিজস্ব স্বকীয়তা বজায় রেখে দেশ ও মানুষের স্বার্থে সাংবাদিকতার মহান পেশাকে সমৃদ্ধ করে চলেছে।

সম্পাদক পরিষদের সদস্য হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের প্ল্যাটফরমের সদস্য পদ পেয়ে আমি সত্যিই আনন্দিত, এই জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পূর্বদেশ তার সম্পাদকীয় নীতিতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যকে ধারণ করার চেষ্টা করে যাবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.