1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
২রা আগষ্ট রবিবার বিকেলে সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে কেক কর্তন, র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম রুনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাফরুল সাদিক। বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, উপজেলা শাখার সহ-সভাপতি নিয়ামুল হাবীব, সারিয়াকান্দি সদর ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান রঞ্জু, ফুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল রহমান, কাজলা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হামিদ, সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাশেদ মন্ডল, ফুলবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদ, একতা, সংযোগ ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে ডিজিটাল মাধ্যমে দেশ ও দলের পক্ষে ইতিবাচক প্রচারণা চালানোর উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, করবো কাজ, গড়বো দেশ, “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বিএনসিপি’র প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সাইবার যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরে জনগণকে সচেতন করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.