1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সর্বাত্মক সহযোগিতা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯৫ দেখেছেন

নাহিদা আক্তার পপি: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত দুই মাসে (০৫ জুন থেকে ০৫ আগস্ট) যেসব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ের স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উপদেষ্টার সঙ্গে আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘের তিন সদস্যদের OHCHR (Office of the High Commissioner for Human Rights) প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

OHCHR এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান Rory Mungoven এর নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা Livia Cosenza এবং Alexander James Amir El Jundi।

ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্যরা মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা এক নম্বর অবস্থান অক্ষুণ্ণ থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতিসংঘ প্রতিনিধিদলকে অনুরোধ করেছি। তিনি বলেন, প্রতিনিধিদল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করেছে ও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর আগে আজ সকালে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশে কর্মরত প্রায় ৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে তিনি সহযোগিতা চান।

আমার পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে তাছাড়া বৈঠকে বন্যার্তদের বিষয়ে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে।

এর আগে OHCHR এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে Rory Mungoven বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে প্রকৃত তথ্য প্রমাণ সহ আনুষঙ্গিক তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করে, সে বিষয়ে সহযোগিতার জন্য উপদেষ্টাকে অনুরোধ করেন।

তাছাড়া ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত কার্যক্রম শুরু হলে যাতে এসব তথ্য প্রমাণ সঠিকভাবে সরবরাহ করা হয়- সে বিষয়েও উপদেষ্টার সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.