1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শার্শায় গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয়  নেশাজাতীয় সিরাপ আটক  মুলাদি থানার কাজিরচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও রূপালী ব্যাংকের ম্যানেজারচলে গেলেন না ফেরার দেশে মেহেন্দিগঞ্জে জমি লিখে না দেওয়ায় শ্বশুরকে পিটিয়ে যখম করেছে পুত্রবধূ গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জে ধামগড় পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ

চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় এবং মরদেহটি পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছলেমান ফরাজীর বাড়ির পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা দক্ষিণ আইচা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করেন। নিহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে থাকা কাপড়-চোপড় ছিল ছেঁড়া ও ময়লাযুক্ত। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি আরও জানান, মরদেহটি পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.