1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিএনপি নেতা স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াংকে জড়িয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন করেছেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। তাদের দাবি, প্রতিবেদনে স্টেলিন তারিয়াংকে নিয়ে প্রকাশিত তথ্য মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ জুলাই দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘সিলেট সীমান্তে চোরাচালান রাজনৈতিক ছত্রছায়ায়’ শীর্ষক প্রতিবেদনে স্টেলিন তারিয়াংকে সিলেট সীমান্তের ‘চোরাচালানের গডফাদার’, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারী এবং দ্বৈত নাগরিকত্বধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও তথ্যভিত্তিক নয় বলে দাবি করেন বিএনপির নেতারা।

তারা আরও বলেন, প্রতিবেদনে নেরোলা থমসন ওরফে ‘জমিদারনী’কে স্টেলিন তারিয়াংয়ের মা হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি তার ফুফু। একইভাবে তাকে পূর্ব জাফলং ইউনিয়নের বাসিন্দা বলা হলেও তিনি মধ্য জাফলং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, স্টেলিন তারিয়াংয়ের সঙ্গে চোরাচালান বা সীমান্ত-সংশ্লিষ্ট কোনো অপরাধের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। অথচ প্রতিবেদনে তাকে সীমান্ত এলাকার চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সংবাদ প্রকাশের আগে স্টেলিন তারিয়াংয়ের বক্তব্য নেওয়া হলেও সেটির কেবল আংশিক অংশ প্রকাশ করা হয়েছে। বাকি বক্তব্য বাদ দিয়ে মনগড়াভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্টেলিন তারিয়াং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। রাজনৈতিকভাবে তাকে এবং বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করিয়েছে বলে অভিযোগ করেন নেতারা।

সংবাদ সম্মেলন থেকে দৈনিক যুগান্তর কর্তৃপক্ষের প্রতি ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশবাসী ও সিলেটবাসীকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহসভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, সহসাধারণ সম্পাদক জি এম শফিক, সিলেট জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা কামাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুমিনুল হক, সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য সাহেদ আহমদ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.