1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে লেগুনা মালিক-শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ লেগুনা ও চাঁদাবাজির সংবাদ প্রতিবাদে মানববন্ধন

ঢাকা-আরিচা মহাসড়কে শতাধিক অবৈধ লেগুনা ও চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে মানববন্ধন করেছে লেগুনা মালিক-শ্রমিকরা। আজ সকালে ধামরাইয়ের ঢুলি ভিটা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমানে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি চলছে না এবং লেগুনা চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে তারা দাবি করেন।

লেগুনা মালিক সমিতির নেতারা জানান, তারা আইনানুগভাবে যানবাহন পরিচালনা করছেন এবং প্রশাসনের প্রয়োজনে রিকোজিশনে গাড়ি সরবরাহ করে চলছেন। তারা আরও বলেন, চাঁদা দাবি বা থানা মাসহারা দেওয়ার কোনো ভিত্তি নেই। ৫ই আগস্টের আগে এখানে বিভিন্ন মহল পরিচালনা করলেও এখন মালিকগণ নিজেরাই ব্যবসা পরিচালনা করছেন।

উল্লেখ্য, এই ব্যবসার সাথে ৫০০/৬০০ লোকের জীবিকা জড়িত থাকায় একটি মহল স্ট্যান্ড দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেন বক্তারা। সংবাদে চাঁদাবাজি ও অবৈধ লেগুনার যে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তা তাদের ব্যবসায় ও সামাজিক মর্যাদায় ক্ষুন্ন করেছে বলে তারা প্রতিবাদ জানান।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন লেগুনা মালিক সমিতির সভাপতি মোঃ মাহবুব খান, সহসভাপতি মোঃ সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মন্তাজ উদ্দিন, মোঃ রুহুল মিয়াসহ লেগুনা মালিক-শ্রমিক ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.