1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ওপেন হাউজ ডে: সেবাপ্রত্যাশীদের অভিযোগে তাৎক্ষণিক সমাধান, দ্রুত পদক্ষেপের নির্দেশ সিএমপি কমিশনারের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’-তে অংশ নেওয়া সেবাপ্রত্যাশীদের অভিযোগ, পরামর্শ ও বিভিন্ন সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুলিশ কমিশনার একে একে উপস্থিত সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। অভিযোগ ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশীর সমস্যার তাৎক্ষণিক সমাধান হওয়ায় তারা পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে পুলিশের আস্থা, জবাবদিহি ও জনমুখী সেবার মানোন্নয়নে ‘ওপেন হাউজ ডে’ কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.