1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মাদারীপুরে ৩ মামলার পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

মাদারীপুর জেলাধীন মাদারীপুর সদর মডেল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩টি মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটের সময় সদর মডেল থানাধীন মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিপ্লব মাতুব্বর মাদারীপুর সদর মডেল থানার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার বিল্লাল মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানার এসআই মোঃ জিয়াউর রহমান, পিএসআই আলী হাসান এবং এএসআই সাফিনুর রহমানসহ সঙ্গীয় পুলিশের চৌকস ফোর্স মোস্তফাপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তিন মামলার পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলার ওয়ারেন্টসহ বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে আরও দুটি মামলা রয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ফারিহা রফিক ভাবনা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া ,ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত আছে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.