1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এলাকার সম্মানিত সুধীবৃন্দদের নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে
পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পাকুটিয়া বি.সি.আর.জি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি  মোঃ আরিফুল ইসলাম নবা।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শামীম হুদার সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের দাতা সদস্য মোহাম্মদ আব্দুল  আউয়াল, নাগরপুর উপজেলা ছাত্রদলের  সভাপতি, মীর খালিদ মাহমুদ রাসেল, পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবু বকর সিদ্দিক, পাকুটিয়া ডিগ্রি কলেজের সাবেক জিএস সাদিকুর রহমান বাদল, উপজেলা যুবদলের সদস্য শামসুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার সুধীবৃন্দরা।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি,  নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর দেলদুয়ার আসনের সাংসদ রবিউল আউয়াল লাভলু এমপির প্রতিনিধি মো. আরিফুল ইসলাম নবাকে ফুলেল  শুভেচ্ছা জানান  শিক্ষক ও অতিথিবৃন্দরা।

প্রধান অতিথি এডহক কমিটির সভাপতি মো. আরিফুল ইসলাম নবা বলেন, আমি দুর্নীতি করব না এবং দুর্নীতিকে কোনভাবেই আশ্রয় ও  প্রশ্রয় দেব না। বিদ্যালয়ের লেখা পড়ার মান ও অবকাঠামো উন্নয়নে শতভাগ চেষ্টা করে যাবো। মাননীয় এমপি মহোদয় এবং আপনারা আমাকে যে বিশ্বাস নিয়ে এত বড় দায়িত্ব দিয়েছেন আমি ইনশাআল্লাহ সে বিশ্বাস অক্ষুন্ন রাখবো। অনুষ্ঠানে সুধীজনসহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নাগরপুর, টাঙ্গাইল

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.