1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

অসুস্থতাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। টানা অতিরিক্ত পরিশ্রম ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

এ প্রেক্ষাপটে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নে আজ বাদ আসর দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব অলিউল্লাহ অলির উদ্যোগে আয়োজিত এ দোয়ায় স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

দোয়ায উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাগর হোসেন শুক্কুর,ছাত্রদল নেতা মিরাজ মাল সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক, ৬ নং ওয়ার্ড যুবদল নেতা মাসুদ, যুবদল নেতা রিপনসহ এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা এমপি শাহাদাত হোসেন সেলিমের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.