1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য বিশ্বের একমাত্র এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলন “৩য় ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ জার্নালিজম কনফারেন্স – ২০২৬” (3rd International Indigenous Language Journalism Conference – 2026)-এ বাংলাদেশ থেকে প্রতিনিধি ও প্যানেলিস্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হয়েছেন তরুণ সংবাদকর্মী ও এশিয়ান টিভির নিউজ রিপোর্টার ইরফান উদ্দিন ইরো।

‘নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন’ (FoNIJ), ‘নেভাঃ (নয়া) জাতীয় সাংবাদিক ফোরাম’ এবং ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ (SJF)-এর যৌথ সমন্বয়ে চার দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনটি আগামী ৯ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সম্মেলনের বিস্তারিত কার্যপরিকল্পনা উপস্থাপন করেন ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে”সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য মাতৃভাষা সাংবাদিকতা”।

আয়োজক কমিটি ও অফিশিয়াল পোস্টার সূত্রে জানা গেছে, এটি মাতৃভাষা ও আদিবাসী সাংবাদিকতার ওপর নিবেদিত বিশ্বের একমাত্র আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বৈশ্বিক স্তরের এই সম্মেলনে বাংলাদেশসহ, বিশ্বের প্রায় ৪০টি দেশের’ মাতৃভাষাভিত্তিক শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, গবেষক, মিডিয়া বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন। জলবায়ু ন্যায়বিচার, গণমাধ্যম নীতি, আধুনিক প্রযুক্তি এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোর ওপর মোট ৭টি পৃথক থিমেটিক সেশন (Thematic Sessions) অনুষ্ঠিত হবে।

সম্মেলনে মাতৃভাষার সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা এবং গবেষণাপত্র উপস্থাপন করা হবে, যেখানে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব ও প্যানেল আলোচনায় অংশ নেবেন ইরফান।

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিতে আগামী ৩১ জুলাই নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইরফান।

নেপালের আয়োজক কমিটি থেকে পাঠানো অফিশিয়াল আমন্ত্রণপত্র অনুযায়ী, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে FoNIJ-এর পক্ষ থেকে অফিশিয়াল আইডেন্টিফিকেশন সাইনসহ প্রফেশনাল প্রোটোকলে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে। বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষ দাপ্তরিক আতিথেয়তায় কনফারেন্স ভেন্যু ও নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হবে।

মূল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি, এই সফরের অংশ হিসেবে আগামী ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত কাঠমান্ডুতে অনুষ্ঠেয় আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনার ও টেকনিক্যাল কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। যার মধ্যে রয়েছে গণমাধ্যম ও সামাজিক সংকট নিরসনে প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে ‘বিল্ড মিডিয়া অ্যান্ড টেক হ্যাকাথন’, আধুনিক গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) এর ব্যবহার সংক্রান্ত সেমিনার এবং আধুনিক ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের ওপর আন্তর্জাতিক সেমিনার ‘ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল স্টোরিটেলিং’।

পেশাদার আলোচনার পাশাপাশি এই আন্তর্জাতিক মিলনমেলায় বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা, নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের আয়োজনও থাকবে। আয়োজকদের মতে, এই সম্মেলনের মূল লক্ষ্য মাতৃভাষা সাংবাদিকতার বিকাশ ঘটিয়ে একে আরও বেশি পেশাদার রূপ দেওয়া এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।

বৈশ্বিক সাংবাদিকতার এই বৃহৎ প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের গণমাধ্যমের ভাবমূর্তি উজ্জ্বল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.