1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩ দেখেছেন

সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী।শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আবু ফয়সাল, শফিকুল ইসলাম, রেজাউল করিম, স্থানীয় সোহরাব হোসেন বাবু, গ্রামপুলিশ দফাদার আকবর আলী, গ্রামপুলিশ সুনিল, সন্তোষ, সুজিত, সন্তোষ মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ দূষণ কমানো এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা।তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করার কার্যক্রম শুরু হলো। প্রতি শনিবার আটাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালিত করা  হবে। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.