1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা “দুর্নীতির ক্ষেত্রে কোন ধরনের ছাড় নয়”

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮২ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে।

উপদেষ্টা আজ রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ ময়নুল ইসলাম, এনডিসি বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। এসময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃংখল বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.