1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রক্তাক্ত আইনজীবী রিপন: আসামিদের পক্ষে দাঁড়াবে না বরিশাল বার, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

বরিশালের মেহেন্দিগঞ্জে বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রিপনের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে আইনজীবী সমাজ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৯ জুলাই) দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে বরিশাল জেলা আইনজীবী সমিতি।

একই সঙ্গে সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা দিয়েছে, আলোচিত মামলার কোনো আসামির পক্ষে সমিতির সদস্যরা ওকালতনামা দাখিল, জামিন আবেদন কিংবা মামলার অন্য কোনো আইনি কার্যক্রমে অংশ নেবেন না।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন আইনজীবীর ওপর এমন নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি বিচারব্যবস্থা, আইনের শাসন এবং আইনজীবী সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মেহেন্দিগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে অ্যাডভোকেট মোহাম্মদ রিপন উপজেলার চর ভোলানাথ এলাকায় অসুস্থ এক আত্মীয়কে দেখতে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা রিপন ও তাঁর ভাইকে লোহার রড, জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে বৈদ্যুতিক ড্রিল মেশিন দিয়ে রিপনের ডান হাতের কনুইয়ে ছিদ্র করে নির্মম নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ রয়েছে। এছাড়া তাঁদের কাছ থেকে ৭২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় অ্যাডভোকেট রিপনকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ১৯ জুলাই আলহাজ মো. রহমান চৌকিদার বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা (নং-২০) দায়ের করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ১১৪ ধারায় মামলাটি রুজু করেছে। সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. মঈন উদ্দিন মামলাটি রেকর্ড করেন এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. উজ্জল রহমানকে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মানববন্ধনে আইনজীবী নেতারা বলেন, আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম অংশীদার। তাঁদের ওপর হামলা বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। তাই কোনো প্রকার প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, একজন আইনজীবীর ওপর এমন বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক বিচার না হলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.