1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দীঘিনালায় মাদ্রাসা ও এতিমখানায় সেনাবাহিনীর গাছের চারা ও শুকনো খাদ্য সহায়তা

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তার অংশ হিসেবে একটি মাদ্রাসা ও এতিমখানায় ফলজ-বনজ গাছের চারা এবং বিভিন্ন ধরনের শুকনো খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

রবিবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মেরুং ৪ নম্বর টাওয়ার টিলা দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে ৪ ইস্ট বেঙ্গল (৪ ইবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি উপস্থিত ছিলেন।
এ সময় মাদ্রাসা ও এতিমখানার ২৫০ জন ছাত্রীর মাঝে মোট ৪০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেজুর, চিড়া, বিস্কুট, মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজনেও সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.