1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

খোকসায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যাবসা সংক্রান্ত প্রভাব বিস্তারের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

খোকসায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যাবসা সংক্রান্ত প্রভাব বিস্তারের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। জোড়া খুনের ঘটনায় নিহত ব্যাক্তিদ্বয়ের নাম ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ(৩০) ।
গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এ জোড়াখুনের ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন উপজেলার দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে এবং নিহত আব্দুল শেখ একই এলাকায় আতিয়ার শেখের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও মাদক ব্যাবসায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে রাতে সামিরুল মোল্লা দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.