1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা

বন্যার্ত কর্মহীন পরিবারের পাশে পটিয়া জামায়াতে ইসলামী, শতাধিক পরিবার পেল খাদ্যসামগ্রী

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

টানা ভারী বর্ষণে দুর্ভোগে পড়া চট্টগ্রামের পটিয়া উপজেলার খরণা ও কচুয়াই ইউনিয়নের কর্মহীন ও ঘরবন্দী শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানবিক এই উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়াই ও খরণা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এই উপহারসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, দেশব্যাপী টানা ভারী বর্ষণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটিয়া উপজেলা শাখার বাইতুলমাল সম্পাদক ফখরুল আজিম, খরণা ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার এম এ সালেক, সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর ইসলামী, কচুয়াই ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহ, বায়তুলমাল সম্পাদক আরিফুল ইসলাম, বেলাল উদ্দিন, আরমান হোসাইন, ডা. সোলাইমান, ডা. এনাম রাসেল, নকিবুল হাসান, আবুল বশর মনি, আরমান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, টানা ভারী বর্ষণে অনেক খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দী জীবন কাটাচ্ছেন। তাদের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উপহারসামগ্রী বিতরণে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি দায়িত্বশীলদের নিরলস পরিশ্রমে কর্মসূচি সফল হওয়ায় তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আমাদের সব মানবিক প্রচেষ্টাকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন। এদিন শতাধিক কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, দুর্যোগের এই সময়ে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-ধর্মীয় সংগঠনের এমন মানবিক উদ্যোগ বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.