1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দুই দিনের ব্যবধানে জোড়া সম্মাননা পেলেন এশিয়ান টিভির রিপোর্টার ইরফান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

১৬ জুলাই ২০২৬ বস্তুনিষ্ঠ ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাত্র দুই দিনের ব্যবধানে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো। গত ১১ ও ১৩ জুলাই রাজধানীর পৃথক দুটি জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত ১৩ জুলাই (সোমবার) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সবুজ সেনা’-এর ৭৩ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌র কর্মময় জীবন ও শিশু প্রতিভা বিকাশে আমাদের করণীয়” শীর্ষক এই আয়োজনে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন ইরো-কে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি নাসের ইকবাল যাদু’র সভাপতিত্বে এবং এম শফিক উদ্দিন অপু ও নিপা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদৌল্লা চৌধুরী। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অবদান রাখায় বিশেষ অতিথি রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী (পিএইচএফ)-সহ দেশের বেশ কয়েকজন কৃতি ব্যক্তিত্ব এই সম্মাননা অর্জন করেন।

এর মাত্র একদিন আগে, গত ১১ জুলাই (শনিবার) বিজয়নগরস্থ পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘মানবাধিকার প্রতিদিন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেন এম. ইরফান উদ্দিন ইরো। বস্তুনিষ্ঠ ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি রেজাবুদৌল্লা চৌধুরী ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার প্রতিদিনের সম্পাদক-প্রকাশক অ্যাডভোকেট আইয়ুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে সমাজসেবা, সংস্কৃতি, চিকিৎসা, অভিনয় ও নারী উদ্যোক্তাসহ স্ব-স্ব ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য দেশের মোট ৩০ জন বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় মানবাধিকার কর্মী রোটাঃ অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি (পিএইচএফ) এবং শিক্ষা প্রসারে আহমদ উল্লাহ আব্বাসও পুরস্কৃত হন।

প্রতিভাবান তরুণ সাংবাদিক এম. ইরফান উদ্দিন ইরো এর আগেও সমাজসেবা ও বর্ষসেরা রিপোর্টার হিসেবে বিভিন্ন সময় একাধিক সম্মাননা ও অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

পরপর দুটি সম্মাননা প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এশিয়ান টিভির রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো বলেন, আমার মনে হয়না,এই এওয়ার্ড পাওয়ার মতো কাজ করেছি,আমাদের দেশে অসংখ্য প্রকৃত জ্ঞানী, গুণী ও প্রতিভাবান তরুণ সাংবাদিক রয়েছেন; পেশাগত কাজের মূল্যায়ন হিসেবে তাঁদের খুঁজে এনে সম্মানিত করতে পারলে এতে আমি বেশি আত্মতৃপ্তি পাবো। প্রতিটি মানুষেরই কাজের পাশাপাশি সঠিক উৎসাহ ও উদ্দীপনার দরকার আছে। আর সেই অনুপ্রেরণা জোগাতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম।

এই অর্জন আগামীতে আমাকেও আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.