1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

বন্যায় কাজকর্ম নেই। ঘরের চুলায় পর্যন্ত পানি উঠেছে। এলাকায় এত বড় বড় পয়সাওয়ালা মানুষ আছে, কিন্তু কেউ আমাদের খোঁজ নেয়নি। শফিউল আলম বাদশা আমাদের খোঁজ নিয়েছেন, আমাদের দিকে ফিরে তাকিয়েছেন। কথাগুলো বলছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বন্যাকবলিত বাসিন্দা মিনা কান্তি দে। একই ধরনের অনুভূতি প্রকাশ করেন স্থানীয় আরেক বাসিন্দা মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, “বাদশা আমাদের পরিবারের সদস্যের মতো খোঁজখবর নেন। বিয়ে-শাদি, সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বিপদের মুহূর্ত, সব সময়ই তিনি সাহায্য-সহযোগিতা করেন। আজও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।” এমন অনুভূতি প্রকাশ করেন ইসমাইল মরিয়ম ফাউন্ডেশনের ত্রাণ পাওয়া অনেক উপকারভোগী। বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে ইসমাইল মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিউল আলম বাদশা নিজ হাতে অসহায় ও পানিবন্দি মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা শফিউল আলম বাদশার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিনের দুর্ভোগের মধ্যে প্রয়োজনীয় সহায়তা পেয়ে অনেক পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, শফিউল আলম বাদশা দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দুর্যোগের সময়ও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিউল আলম বাদশা বলেন, “আমি নিজেও একটি হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। তাই গরিব ও অসহায় মানুষের কষ্ট আমি খুব ভালোভাবেই অনুভব করি। দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে কাজ করতে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা নিয়ে আগামীতেও ইসমাইল মরিয়ম ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৈরলা কেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিএনপি নেতা এন আই করিম, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইমতিয়াজ ইকরাম, আবুল হাসেম, হামিদুল হক, মোহাম্মদ উল্লাহ, আবদুল বারেক, আবদুল আজিজ, মাসুদ রানা, নুর হোসেন, শিবলু, সাইফুদ্দিন, হোসাইন মোহাম্মদ আশিক, কাজী মামুন সিকদারসহ ইসমাইল মরিয়ম ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.