1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জে ধামগড় পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‎বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশের জালে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

রাজশাহীর বাঘা উপজেলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন বাঘা থানাধীন ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আজের প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৪৬)।
থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ জুলাই শুকনা গাঁজা বিক্রয়ের সময় শহিদুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সাজা পরোয়ানা থানায় পৌঁছানোর পর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমার, এএসআই আব্দুল মালেক ও কনস্টেবল আমিরুল সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বাঘা থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.