দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি।
মঙ্গলবার (১৪ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) দাইনুর, সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্টের সদস্যরা পৃথক চারটি অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)সুত্রে জানাযায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৩০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক আরিফ উজ জামান বলেন,
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও চোরাচালান দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।