1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

সাম্প্রতিক অতিবৃষ্টি ও ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতান রেজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ বলেন, “সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বন্যা দেখা দিলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য আগাম রেসকিউ বোটের ব্যবস্থা করা হবে। দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনা খাবার মজুত রাখা হবে এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে, যাতে পানিবাহিত রোগের বিস্তার রোধ করা যায়। এ বিষয়ে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।”
তিনি আরও বলেন, “বন্যার সময় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন দেখা দিলে দ্রুত এসব আশ্রয়কেন্দ্র চালু করে ক্ষতিগ্রস্ত মানুষকে সেখানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।”
সভায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতান রেজী বলেন, “সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিভিন্ন ড্রেন পরিষ্কার করা হয়েছে। ফলে অতিবৃষ্টি হলেও পানি দীর্ঘ সময় আটকে থাকার সম্ভাবনা কম থাকবে বলে আশা করছি।”
সভায় দুর্যোগকালীন সময়ে প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.